বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

মোহাম্মদ আদনান আলীর কবিতা, ‘রৌরবে নিহত শৈশব’

মোহাম্মদ আদনান আলী জানুয়ারি ৫, ২০২৪, ১৭:৫৩:১০

627
  • মোহাম্মদ আদনান আলী

যাদের অজ্ঞাতে চুরি হয়ে গেছে সব কিছু

তাদেরই উৎফুল্ল দেহ প্রতিদিন মিছিলের পিছে

অপহৃত শৈশব কেবল টেনে চলে দিশাহীন পথে

প্যাডেল কিংবা মেশিনের হাতলে মূক জীবন

তারাবাজির স্ফুলিঙ্গেই শুধু ফোটে যার ফুল।

 

চারপাশে বেজে চলা অকুণ্ঠ লুম্পেন সঙ্গীত

হৃদয়ের গভীরে চিনেও, সত্য ভুলে রোজ

পথের পাশের রাত বাতিকে সূর্য ভেবে ভেবে

হতভম্ভ সুগ্রীবের প্রতিটি দূঃস্বপ্নের বিভীষিকায়

কুম্ভকর্ণের এক লহমার ঘুমেরও ব্যাঘাত ঘটেনি।

 

তাই প্রতিটি আলোর মিছিলে অন্ধকার ভাষা

খোঁজে রোজ, সমবায়ী দূঃসময় অপেক্ষায় অক্লান্ত

অন্তহীন যুগ বদলে একটাই সত্য যেন চির অক্ষয়

নারকীয় চক্রে আবদ্ধ যে শিশু, তারই ভাগ্যলিপি

শব হয়ে শায়িত, অনাদরে, লুম্পেনের অনন্ত ভাগাড়ে।

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers