রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

সাহিত্য
  >
কবিতা

শৈবাল নূরের কবিতা, ‘আমূল’

শৈবাল নূর জানুয়ারি ৬, ২০২৪, ১৪:৩৭:১৪

886
  • শৈবাল নূর

রাষ্ট্রের অপছায়ায় হারানো মানুষের মাঝে

আমার ছোপ ছোপ মুখচ্ছবি ভাসে—

 

সমষ্টির ভেতর বয়ে চলা জল

একক নদীর মতো ভাঙনের কথা ভাববে কি?

কূল ভেঙে, কূল হারা হয়ে

 

বুকে যে চর জেগে আছে

তা দখলের অভিপ্রায় নিয়ে তুমি অধিষ্ঠাত্রী!

 

এতিমের চাপাপড়া কান্নার মতো

অভিমান ধীরে ধীরে অধীর ঘৃণা হয়ে উঠছে—

 

চাবুকেরও অধিক হয়ে গেছে এই জিভ!

 

থুথু ছেটাবে বলে...

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers