বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

সুরভী রায়’র কবিতা, ‘আর বেশি কিছু নয়’

সুরভী রায় জানুয়ারি ১২, ২০২৪, ১০:৫৯:১৫

687
  • সুরভী রায়’র কবিতা, ‘আর বেশি কিছু নয়’

কোন এক সমুদ্দুরের পাড়ে

আবছায়া কুয়াশায়

চোখ ধাঁধায়...

হাতড়ে হাতড়ে খুঁজে বেড়াই কিনারা

 

তারপর...

শহুরে মিথ্যা শীতার্ত চাদর

গিলে ফেলে আমার হাত দুটো

 

চোখ দুটো ছিবড়ে ফেলে উত্তুরে বাতাস

 

আমার আঙ্গুল আঁকড়ে ধরে

অদৃশ্য কিছু!

 

অবগুণ্ঠন শুধু অবগুণ্ঠনকে চিনিয়ে দিতে জানে

আর বেশি কিছু নয়!

 

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers