বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শৈবাল নূর’র কবিতা, ‘দাহক’

শৈবাল নূর জানুয়ারি ১৯, ২০২৪, ১২:৫২:৩৮

908
  • শৈবাল নূর’র কবিতা, ‘দাহক’

তোমার শৈশবে হারানো নদীটি

আমার এ নেত্র সহোদর—

 

হারানো নূপুর হাতে দূরের দ্রাঘিমা ধরে

ক্ষণ সে বসন্ত আর অবদমন নিয়ে

ঘুমিয়ে ছিলাম আমি—

 

দিকে দিকে মৃত্যু দেখে

আয়ু ভেবে কাকে জড়ালে?

 

আমি কী মৃত্তিকা হয়ে ভালবাসাতে পারিনি!

 

সহজ গানের ঢঙে

হৃদয়কে রূপান্তর করেছি মাতৃত্বে—

 

ছুঁয়ে দেখো —

প্রেমিক তো মূলত কবর, একটুকরো জান্নাত—

 

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers