বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শৈবাল নূর’র কবিতা, ‘তন্ত্র’

শৈবাল নূর জানুয়ারি ২৬, ২০২৪, ১৩:৩৩:৩৯

795
  • শৈবাল নূর’র কবিতা, ‘তন্ত্র’

ধূর্ত দিন, ব্রাত্য রাত

ছায়ার মতো চিহ্ন রাখে

অস্ত লাল সূর্যটায়

জীবন কই জীবন কই...!

 

তিক্ত মুখে প্রণয় গান

স্বরূপ সেথা গুপ্ত ফুল

মাঘের শীতে কান্দে বাঘ!

মা বলতেন মা বলতেন—

 

নিজের দিকে যাচ্ছি ধেয়ে

কারোর দেখা পাই না আমি—

দন্ত বসা ঠোঁটের পাশে

সন্ধ্যা নামে সন্ধ্যা নামে...

 

কীর্তিহীন চিবুক নিয়ে

শব্দেভরা বুকের বাম

বসন্তের গানের পাখি

উড়ল কেন উড়ল কেন...?

 

কবর ফুঁড়ে বেরিয়ে গেছে

পীরের দেহ, দেহের সাঁই

দরগা শুধু থাকার আছে

উরস নাই উরস নাই—

 

তেমন আমি আমার মাঝে

শূন্যসম একলা গান

শূন্যে আছে সূচনা পথ

মা বলতেন মা বলতেন...

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers