বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শহীদুল্লাহ ফরায়জীর কবিতা, ‘পুনরুত্থানের বয়ান’

শহীদুল্লাহ ফরায়জী মার্চ ৫, ২০২৪, ১৫:০১:৪৮

742
  • শহীদুল্লাহ ফরায়জীর কবিতা, ‘পুনরুত্থানের বয়ান’

জীবন-মৃত্যু এবং পুনরুত্থান

সবই তোমার আকাঙ্ক্ষা, 

দৃশ্যে বা অদৃশ্যে, সুনীল শূন্যে

কারও কোনো আকাঙ্ক্ষা নেই,

শুধু অখন্ড জ্যোতির্ময় তোমাকে

অফুরন্ত খন্ডিত করে সকলেই।

পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ

মহাশূন্যে বা অনন্তের মাঝে

দিক একটাই,

বিশ্বলীলায় আর কোনো দিক নেই।

কেউ দৌড়ে যাচ্ছে, কেউ হামাগুড়ি দিয়ে

কেউ প্রার্থনায়, কেউ অবিশ্বাসে

বেদনা বা উল্লাসে সবাই তোমার প্রাণে ছুটছে।

কেউ জ্ঞানে বা অজ্ঞানে, জ্ঞাতে বা অজ্ঞাতে

কেউ দেখে, কেউ অন্ধ

কেউ দর্শনের অসীম গহনে তোমাকেই খুঁজছে।

কেউ আলোকপ্রাপ্ত, কেউ বিচ্ছিন্ন ধ্বংসপ্রাপ্ত

কেউ নৈঃশব্দে, কেউ পবিত্র উচ্চারণে

অবিচ্ছেদ্য স্পন্দনে, আত্মগোপনে

আত্মরূপায়নে তোমাকেই পাঠ করছে ।

শুধু তুমি অনন্ত প্রজ্ঞাময়  

ভবিষ্যৎদ্রষ্টা আর কেউ নেই,

তবু পুনরুত্থানের মহৎ বাণী

উচ্চারিত হয় উচ্চকণ্ঠেই।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers