বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শৈবাল নূর’র কবিতা, ‘ইতিকথা’

শৈবাল নূর মার্চ ৮, ২০২৪, ১২:৪৫:১৯

889
  • শৈবাল নূর’র কবিতা, ‘ইতিকথা’

নির্ঘুম প্রেমিক মাঝরাতে তোমার দ্বারস্থ নারী

তাকে ঘুম দাও, প্রেম, শুশ্রূষা দেহের অনুকূলে

বহু আরোপিত জ্ঞান, হতাশা, দ্বান্দ্বিক সোসাইটি

পোশাক, কথন আর নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে— দেখো

অচেনা পথের মতো ক্লান্ত সে তীব্র বাঁচার ভয়ে

আগত এ ধোঁয়া সংশয়ে তুমি দাও তাকে ফুঁকে

বাউল গানের মতো আদিগন্ত শস্য ও জলের

প্রণয়। কেন না তার দু’চোখে নীলাভ ক্লেশ ছাপ

ক্রমশ এ দাগ কোনো পুরনো কূপের মিথ হবে

জল ছেটালেই, মৃত সৈন্য আবার দৌড়াবে যুদ্ধে—

নিউজজি /নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers