বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

ফকির ইলিয়াসের কবিতা ‘বংশীবাদকগণ’

ফকির ইলিয়াস মার্চ ২৩, ২০২৪, ১১:১২:০২

477
  • ফকির ইলিয়াসের কবিতা ‘বংশীবাদকগণ’

পৃথিবী আপাতত বেঁচে থাক অন্ধ হয়ে। চলো, আলোর

আয়োজনে আমরা পূরণ করি তরুপ্রতিম সবুজের ছায়া।

তারপর বিলিয়ে দিই,এইসব পূরণ ও প্রমাণ। যারা নিতে

চাইবে - তাদের হাতেই তুলে দেবো দুপুর,দৈন্যতা ও দ্রোহ।

অন্ধত্বের দ্বিতীয় অভিষেক সেরে যারা আমূল গৃহহীন, তাদেরকে

দেখিয়ে যাই ভাঙনের অষ্টম পয়ার। আবার ভাঙুক। গড়ে তোলার

প্রয়োজন নেই আজ। গহীনে হারিয়ে যাওয়া নদীর কঙ্কাল খুঁজে

একদিন আমরাও ডুবুরি হবো - কথা তো এমনই ছিল ! তাহলে

আজ ভয়ের সন্ধ্যা কেন ছানি পাতে আমাদের চোখে ! জলান্তরে

কেন হারিয়ে যায় জলের যৌবন !

পৃথিবী বেঁচে থাক প্রায়শ্চিত্তের সিঁড়ি হয়ে। সেই সিঁড়িতে দাঁড়িয়ে

সারি সারি বংশীবাদক বাজাক শুশ্রূষার সুর। কষ্টেরা কাছে নেই, -

না থাক ।স্রোতপর্বের প্রতিটি অণুতে , আমরা রেখে যাবো স্বপ্নের

ঋতুচন্দন। অবশেষে যারা অন্ধত্ব নিয়ে বেঁচে থাকবে, তারাই পাবে

এই রঙের বিষাদ। চতুর চক্ষুগুলো খুঁজে কিছুই পাবে না।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers