বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

ছিন্ন জলস্তুপ

ফকির ইলিয়াস মে ১৭, ২০২৪, ১০:২৯:৪৭

354
  • ছবি-ফাইল

ভেতরে গ্রহাণু জীবন। কেন তবে এলে এই রূপের নগরে

কেন তবে অশ্রুআলোয় দেখা কোনো মোম ও মন

চাইলে গলিয়ে দিতে ! কিংবা নিতে চাইলে শরতস্মৃতি;

সবাই কি নিতে আসে ? সবাই কি দেখতে চায় অন্তঅধিকার !

 

জালুয়া'রা জাল বিছিয়ে একদিন ধরতে চাইতো নদীদের মন

এখন আমরা ডট.নেটে পরস্পরের মুখোমুখি হই

শালুক সংশ্লেষণে আমাদের প্রতিবেশী পাতারাও

ভেসে ভেসে জানিয়ে যায় তাদের নীরব একাকীত্ব।

 

আমি সেই একাকীত্বের সাক্ষী হতে হতে বলি—

আরেকটু ভালোবাসা চাই

আরেকটু শব্দসোঁদামাটি

জীবন বিনিময় করে করে, রেখে যাবো ছিন্ন জলস্তুপ ....

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers