বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

ধনঞ্জয় সাহার কবিতা ‘তোমার অপেক্ষায়’

ধনঞ্জয় সাহা মে ১৯, ২০২৪, ১৩:২০:৪৭

693
  • ধনঞ্জয় সাহার কবিতা ‘তোমার অপেক্ষায়’

বসন্ত ছুঁয়ে গেলো আঁধারে 

আমি এখনো একা বইঘরে

হৃদয় জমে গেলো শীতের হিমেল হাওয়ায় 

আমি এখনো একা এইখানে তোমার অপেক্ষায়।

তুমি এসেছিলে একাকী আঁধারে একরাতে 

বই হাতে এক স্তূপ

বসেছিলে দূরে নির্জনে নিশ্চুপ 

পায়ে ছিল নাচারী নূপুর

নাকে হৃদয়-কাড়া নথ রুপোর

কপালের টিপে নেচেছিল মুহূর্তের আলোর ঝলক 

আমি দেখেছি তোমাকে আঁধারে এক পলক, 

তুমি তাকিয়েও দেখনি আমাকে।

শরতের মেঘ চলে গেছে

হেমন্তের বাঁশি গেছে থেমে

শীত চলে এলো ধীর পায়

আমি এখনো তোমার অপেক্ষায়

বইঘরে, একা—

জুড়াই পোড়ানো হৃদয়, শীতের হিমেল হাওয়ায়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers