বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

রাশেদ সাদী’র কবিতা, ‘লাঞ্ছিত-বঞ্চিত’

রাশেদ সাদী আগস্ট ৪, ২০২৪, ১১:৩৩:২৪

721
  • রাশেদ সাদী

এই সব পঙ্‌ক্তিকে তুমি বলতে পারবে না শুধু মাত্র লাইন

এদের অন্তরে বয়ে চলে বিচিত্র কোলাহল, র-ক্তনদী

এদেরকে তুমি কেবল কবিতার স্তবক বললে ভুল হবে

এইসব স্তবকের ভেতরে বসে আর্তনাদ করছে কত কত মহাকাল।

 

আমি এদের মধ্যে দেখতে পাই ইতিহাসের কঙ্কালের উপর বসে একটা কাক গলা ভাঙছে,

ঠোঁট দিয়ে বেরিয়ে এসেছে তার কলজে,

কান দিয়ে নাড়িভুঁড়ি,

চোখ দিয়ে দরদর করে ঝরছে রক্ত।

 

আমি এদের মধ্যে দেখতে পাই, একজন মা তার সন্তানের খুলিতে র-ক্ত পান করছে,

আর বাবা মজ্জায় শোষণ দিয়েছে, ভাই হাড় বাজাচ্ছে আর বোন সেই তালে নাচছে,

আমি এদের মধ্যে পড়ুয়াদের দেখি রাজপথে বসে পাঠ করছে ক্ষমতার মসনদ।

 

এইসব কবিতাকে তুমি কেবল কতগুলো শব্দ আর শব্দবন্ধের সমাবেশ বলতে পারো না,

এরা প্রতিটি একেকটা বঞ্চিত প্রাণ, একেকটা লাঞ্ছিত আত্মার ইতিহাস।

 

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers