শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

সাহিত্য
  >
কবিতা

জাকির সোহানের, ‘একমাত্র প্রেমিক’

জাকির সোহান আগস্ট ১৮, ২০২৪, ১৯:০৩:১৬

805
  • জাকির সোহান

শৈশবে অলিতে গলিতে গোপনে  শুনতাম,

‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’

 

তারুণ্যে সেই দাবি রাজপথে করায়

দর্শকেরা ফ্যাসিবাদী বলে দেয় গালি।

 

তুমি আমার আমি তোমার— বলে বিধানসভায়

প্রস্তাব উত্থাপন করি যখন;

জাতির কাছে হয়ে যাই স্বৈরাচার।

 

সমস্ত তন্ত্র-মন্ত্র দলিত করে দেশভক্তের মাথার উপর

উড়তে থাকে যৌথপ্রেমের পতাকা

গণদুশমন হয়ে বলি- আমি তোমাকে ভালোবাসি।

 

সবাই জানে,  বুঝে এবং মানে

তারপরও যখন গোলকধাঁধায় সাঁতার কাটাকে

ঘোষণা করি শ্রেষ্ঠ এবং একমাত্র উৎসব;

কেউ কাফির, মুরতাদ, নাস্তিক

কেউবা মৌলবাদী, জ্ঞানপাপীর তকমা দিয়ে

লিপ্ত হয় কল্লা কাটার প্রতিযোগিতায় ।

 

রাজপথে নামলেই এখন সবাই রাজা।

রাজাদের পৃথিবীতে একমাত্র প্রেমিক আমি।

 

বিপ্লবী জনতার চোখে চোখ রেখে বলতে পারি,

প্রেমিকের নেই কোনো পাপ ।

 

তোমরা যা করো হেরেমে আমি তা-ই করি রাজপথে।

 

প্রেমিকের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে

চালাতে পারবে না কেউ  রাজত্ব ।

 

রাজাদের পৃথিবীতে আমিই একমাত্র প্রেমিক ;

ফাগুন আমার  বারোমাস

যেদিকে চোখ যায় সেদিকে যাবো চলে

ডিস্টার্ব না করে।

 

আমাকে শুধু আমার নারী দাও; আমি রাজত্ব বানিয়ে নেবো।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers