বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

জাকির সোহানের কবিতা, ‘মায়াটান’

জাকির সোহান আগস্ট ৩০, ২০২৪, ১৬:২৬:৩২

609
  • জাকির সোহান

পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা

একটা ছেলের দিকে চেয়ে থাকে

অনিশ্চিত আগামীর কথা ভেবে

প্রতিনিয়ত কুঁকড়ে যাওয়া

পাঁচ ছয়টি ভয়ংকর অসহায় চোখ;

 

কোনোভাবেই সেইসব চোখ

পারে না দুঃস্বপ্নের সামিয়ানা ভেদ করে

আকাশে উড়তে।

 

অথচ একমাত্র বেতন তোলার গর্ব ছাড়া

ইনকাম করা ছেলেটার কিছুই নেই।

প্রেমিকা নেই, প্রেম, শখ আল্হাদ নেই,

নেই পুড়ি-সিঙ্গাড়ার বাইরে কোনো নাস্তা,

ডিম-ভাত ছাড়া নেই কোনো খাবার

কিন্তু চুম্বকের মতো মায়াটান ধরে আছে

কেবল পাঁচ ছয়টি চোখ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers