বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

স্যামুয়েলের কবিতা, ‘বন্দী’

স্যামুয়েল আগস্ট ৩০, ২০২৪, ১৭:৫৬:১৭

535
  • স্যামুয়েলের কবিতা, ‘বন্দী’

প্রতিদিন কারো না কারোর মৃত্যুর কারণ আমি

মোটা তাজা হই,

ভাই বোন জেনেও তাদের মাংসে

তাদের রক্ত স্রোতে শুয়ে

অগ্রজের গুনকীর্তণ করি ।

 

পরমাত্মীয় জেনে

মনের মধ্যে পরমাত্মীয় রেখে

হত্যা করি জনপদের সন্তান

পিতা-মাতা, ভ্রাতা-ভগ্নি ;

তাদের চামড়ায় বোনা পোশাক

আমার শরীরের ওম

তাদের শবের অপরিসর বুকে

নিশ্চিন্তে আমার ঘুম ।

 

এ ভাবেই পরম্পরা তৈরি;পরম্পরায় বসবাস

পদ্মা-মেঘনা-যমুনা বয়ে যাওয়া সব নদী কূলে

কত পানি আসে আর যায় আবার সাগরে হারায়

সৎ অসৎ এর খেলায় যে লঙ্কায় যায় সে জিতে যায়

অন্যরা অযোগ্য অসৎ

স্বঘোষিত আমিই ভালো আমিই থেকে যাই

মহাকালের কালচক্রে।

জীবন-জীবিকার মালিকানা আমার হাতেই বন্দী রয় ।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers