বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

কবিতার মাধ্যমে সমাজের নানা অসঙ্গতির কথা বলা কবি মোস্তফা কামাল

নিউজজি প্রতিবেদক সেপ্টেম্বর ১২, ২০২৪, ১১:০৭:০৪

663
  • সংগৃহীত

ঢাকা: কবি মোস্তফা কামাল ১৯৭২ সালে গোপালগঞ্জ জেলার মুখসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে জন্মদিন গ্রহণ করেন। শিক্ষক বাবা আবু জাফর মিয়ার আদর্শে বড় হয়েছেন। কবি তার জীবনের বেশির ভাগ সময় দিয়েছেন অন্যের উপকার করা ও তার নিজে গ্রামের মানুষকে সাহায্য করার পিছনে। তিনি ছোটবেলা থেকে খেলাধুলা ও সামাজিক কাজ কর্মে যুক্ত ছিলেন।

 ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র থাকাকালীন কবির নিবিড় সম্পর্ক গড়ে উঠে কবিতার সাথে। নানা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যায় কবির জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়। যে সময়টা কবিকে গভীর ভাবে কষ্ট দেয়। তবে সব সময়ই কবি নীরব ছিলেন। কখনো কিছু বলতে তিনি পছন্দ করতেন না। কবির না বলা সেই সব কথারই প্রকাশ এই কবিতার বই। তিনি সমাজ ও সমাজের মানুষের কিছু অমানবিকতা, হীনমানসিকতা ও কালো অধ্যায়কে তুলে ধরেছেন। যার মধ্যে রয়েছে কবির কাছের কিছু মানুষের অমানবিক আচরণ।

 কবির ভাষায় তারা অমানবিক, যারা অন্যের উপরে তাঁদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় এবং কাউকে দিয়ে বাধ্য করে কিছু করে। 'তোমায় দেব শিশির বিন্দুর নাকফুল' নামে কবি মোস্তফা কামালের একটা কবিতার বই প্রকাশ করা হয় ২০২২ এর বইমেলায় অন্যপ্রকাশ এর ব্যানারে। বইটিতে ৩০ টা কবিতা আছে যা বাংলা ও ইংরেজিতে রয়েছে। কবি তার বইটি উৎসর্গ করেন বাবা আবু জাফর মিয়া ও ঈর্ষা পাপড়ি কে। যার জন্য কবি কবিতা লিখা ও বই প্রকাশের মতো দারুন একটা কাজ করতে পেরেছেন।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers