মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

সাহিত্য
  >
কবিতা

জাহিদ সকালের কবিতা ‘ভীত নই’

জাহিদ সকাল সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০০:২১:৪৭

3K
  • জাহিদ সকালের কবিতা ‘ভীত নই’

সময় কাল: বৈষম্য বিরোধী ছাত্র জনতা

উৎস্বর্গ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতা।

শত অত্যাচারে আমি ভীত নই 

শত লাঞ্ছনা বঞ্চনায় আমি ভীত নই

শত সমালোচনায় আমি তিতো নই 

শত বিশৃংখলায় আমি সঞ্চারিত হই।

শত আঘাতে আমি ব্যথিত  নই 

শত যন্ত্রণায় আমি ব্যথিত নই 

শত কষ্টে আমি কাতর নই 

শত নিপীড়নে আমি শক্তিশালী হই।

শত প্রলোভনে আমি লোভী নই 

শত লালসার কাছে আমি লোভী নই 

শত চাহিদার কাছে আমি ব্রত নই

শত অভাবের মাঝে আমি ধৈয্যশীল হই।

শত অন্যায়ের কাছে আমি নত নই

শত ক্ষমতার কাছে আমি নত নই

শত নির্যাতনে আমি ধৃত নই

শত বৈষম্যে আমি স্থিতিশীল হই।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers