বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

রাজিয়া সুলতানা নুরিনের কবিতা, “মরা পাতার দৌড়”

রাজিয়া সুলতানা নুরিন নভেম্বর ২৬, ২০২৪, ১৬:৩০:২৩

732
  • রাজিয়া সুলতানা নুরিনের কবিতা, “মরা পাতার দৌড়”

সোনালু ফুলের চিৎকারে সবুজ পাতারা দৌড়াচ্ছে সারারাত।

সাদা ঘোড়ার পিঠে করে বাড়ির উঠানে এসেছে ধান।

 

বৌদ্ধ নেই -কিন্তু পূর্ণিমা।

সবুজের উঠান থেকে এক টুকরো সাদা মাটিতে আসার প্রলোভনে ছুটে যাচ্ছে দ্রুত।

 

তুমি বরং এ গ্রামে এসো,

বাংলা ভাষার মতো তুমুল ভাঙচুর করে এসো।

আমাদের ঘর নেই—ঠিকানা আছে।

দুপুরের ভাতঘুমের মতো নির্জন আমাদের বাগান।

প্রতিটা  পাতার শব্দ আলাদা করে বাজে সারাদিন।

আর

ঝড় হলে মরা পাতাই দৌড়ায় চিরকাল।

 

বাঁধ ভেঙে গেছে যে নদীর সে নদীর ভাষাই মিথ;

কিংবা

মৃত্যুই এমন সময়োপযোগী সমাধান বলে জেনে গেছে সে মাছ,

যার পিঠে নখ বসিয়ে ঘরে ফিরে যাচ্ছে কোনো পাখি।

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers