বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

নিউজজি ডেস্ক জুলাই ২০, ২০২৫, ১৪:২৮:৩২

944
  • ছবি: সংগৃহীত

ঢাকা: সময়ের তরুণ কবি আরফান হোসাইন রাফি। কবিতা প্রেমিকদের জন্য  ‘সুদিন ফিরে আসছে’ নামে প্রথমবারের মতো নতুন কাব্যগ্রন্থ আনছে এই তরুণ কবি। খুব শিগগির কাব্যগ্রন্থটি সাহিত্যপ্রতিষ্ঠান বর্ষা দুপুর থেকে প্রকাশিত হতে যাচ্ছে। তবে কিছু দিনের মধ্যেই কাব্যগ্রন্থটির প্রি-অর্ডার শুরু হবে রকমারি ডটকমে অনলাইন প্ল্যাটফর্মে। বইটির একমাত্র পরিবেশক ষ্টুডেন্ট ওয়েজ। আর বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী পার্থ দিবস চৌধুরী।

‘সুদিন ফিরে আসছে’ বইটিতে কবি তুলে এনেছেন যৌবনের মৃদু ব্যথা, সংসারের চাপা ক্লেদ, যাপিত জীবনের প্রেম-বিরহ আর হাহাকার-ভেজা অনুভবের টুকরো চিত্র।

কবির ভাষায়, ‘এই বইয়ের পাতায় পাতায় খুঁজে পাবেন জীবনের অনাকাঙ্ক্ষিত প্রত্যাশার ভাঁজে জমে থাকা অনুভবগুলো। হয়তো কোথাও গিয়ে মিলে যাবে আপনার নিজেরই কোনো হারিয়ে যাওয়া সময় বা চুপ করে থাকা ভালোবাসার প্রতিধ্বনি।’

বয়সে তরুণ হলেও রাফির কবিতায় ধরা দেয় পরিণত এক দৃষ্টিভঙ্গি। নিজের লেখকস্বত্বা নিয়ে তিনি বলেন, ‘বয়সের তুলনায় আমি হয়তো খানিক ভারী কবিতা লিখি। তবে আমি চেষ্টা করি বয়সের সীমানা ভুলে গিয়ে জীবনের বহুবর্ণ অনুভূতিকে শব্দে তুলে ধরতে। তাই আমার কবিতায় শৈশবের সরলতা যেমন আছে, তেমনি আছে কৈশোরের দ্বিধা, যৌবনের আকাঙ্ক্ষা কিংবা বার্ধক্যের নিঃসঙ্গতাও।’

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers