বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

আহমাদ মুহাইমিনের কবিতা, ‘শ্যাডো পাপেট্রি’

আহমাদ মুহাইমিনের কবিতা, ‘শ্যাডো পাপেট্রি’ জুলাই ২০, ২০২৫, ১৭:৩৬:৫৭

801
  • আহমাদ মুহাইমিনের কবিতা, ‘শ্যাডো পাপেট্রি’

যতক্ষণ চোখ বুজে থাকি, ডেকো না—

কল দিও ৩২১ এ; বিচ্ছিন্ন সংযোগে

ফেলে রেখো একটি চিঠি জানালার পাশে,

অথবা মধ্যরাতে দেখে নিও

সলতে আলোয় শ্যাডো পাপেট্রি।

 

তাতেও না মেলে কিছু

দেখা কোরো কোনো এক পৌরণিক সন্ধ্যায়,

রক্ষণশীল তোমার দেহে ফেলে রেখে

আয়ুর সমান দীর্ঘশ্বাস।

 

মৌনব্রত আলিঙ্গনে কেঁপে ওঠার আগে

একটা দেশলাই জ্বেলে এগিয়ে দিও লাভামুখ,

পাহাড়কে আলিঙ্গন করতে গিয়ে যেভাবে

নিজেকে বিসর্জন দাও সৌরসম্ভ্রমে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers