মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

স্যামুয়েলের কবিতা, ‘তোমার জীবনে কে আছে?’

স্যামুয়েল অক্টোবর ৩১, ২০২৫, ১৫:৫৭:৪২

371
  • স্যামুয়েলের কবিতা, ‘তোমার জীবনে কে আছে?’

তোমার জীবনে কে আছে, যে বলতে পারে —

হাসির আড়ালে কী বেদনা লুকিয়ে আছে?

কে পায়েসের বাটি হাতে অন্তহীন অপেক্ষায় থাকে,

শীলভদ্রা সুজাতার মতো ধ্যানভঙ্গের প্রহর গুনে।

 

তোমার জীবনে কে আছে, যে বলতে পারে —

উৎসবমুখর জ্যোৎস্নাদিনে তোমার অভিমান,

উষ্ণ সোয়েটারের নিরাপদ আশ্রয়ে থেকেও

হিমালয় শরীর, সুখের স্বপ্ন বুকে পুড়তে থাকে ।

 

বসন্ত বেহাগ, সুগন্ধি আতর, কাঁচের ফুলদানি —

সাজানো ঘরে কেন শূন্যতা ভিড় করে চতুর্দিকে ?

কর্ণফুলি লাল হয়ে যায় চোখের সলিলসমাধিতে,

তখনও তুমি নিশ্চেষ্ট-নিষ্ক্রিয় বসে ছিলে শবাসনে।

 

হেমন্তের চঞ্চল বুনো স্মৃতি, দ্বাদশীর অপূর্ণতা মেখে,

গন্ধমের অভিশাপে স্বর্গচ্যুত মরুদ্যানের বালি ঝড়ে;

ভগবানের দুনিয়ায়, বনে-জঙ্গলে ছিলে ঋষির বেশে,

নিঃসঙ্গতা নিয়ে জীবনকে বাহিত করেছ জীবনানন্দে।

 

তাই বলাবলি ছাড়, তোমার আপন তুমি — নিজেকে ভাবো;

নিজের মধ্যে আলো জ্বেলে সেই আলোতে পথ চলো।

নিজেকে ভাঙো, নিজেকে গড়ো, অন্যের স্মরণ নিও না;

তোমার ভেতর তুমি ছায়া দেবে তোমার মৃত্যুর গল্প শুনে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers