মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

রাজপথের ইশতেহার

শহীদুল্লাহ ফরায়জী ডিসেম্বর ২১, ২০২৫, ১৩:৩৬:০৬

307
  • রাজপথের ইশতেহার

ওসমান হাদি,

তোমার বীরোচিত সংগ্রাম 

শহীদ হওয়ার রাজপথ 

দখল করে নিয়েছে 

আত্মার আদেশে।

এ এক নিষ্ঠুর সৌন্দর্য,

এখন তুমি স্বর্গীয় সড়কে 

হেঁটে যাও দীর্ঘ ভ্রমণে

বীরত্বপূর্ণ দর্শনের অসীম মর্যাদায়।

তুমি উল্লাস করে বলেছো

রাজপথে মৃত্যু মানে বেঁচে থাকা

মিছিলের সম্মুখ পানে থাকাই 

বেঁচে থাকা, 

দুর্বৃত্তের নিশানা হওয়া মানে 

বেঁচে থাকার প্রমাণ থাকা,

মৃত্যুতে কোনো ভয় নেই 

জীবন মানে লড়াই।

তুমি কথার বিস্ফোরণ ঘটিয়ে ছিলে, 

বেঁচে থাকা মানে-

লোভ-প্রতারণাকে উপড়ে ফেলা, 

বেঁচে থাকা মানে মানবতার লড়াই 

আত্মায় রূপান্তর করা।

মৃত্যু মানে বিদায় নয়,

মৃত্যু মানে অজেয় হয়ে ফেরা।

তোমার ইচ্ছা শক্তি প্রমাণ করেছে, 

বেঁচে থাকা মানে-

নিজের আত্মাকে লক্ষ প্রাণে 

মালিকানা দেয়া।

তুমি চোখ খুলে দিয়েছো,

বাঁচা মানে মাটির দেহ নয় 

বাঁচা মানে আত্মার উজ্জ্বলতা।

কাফন-কফিনে শরীর ঢেকে 

ক্ষণস্থায়ীকে চিরস্থায়ী করা,

ন্যায্যতা দিয়ে দেহ ও আত্মা 

পবিত্র করা।

ওসমান হাদি, তুমি রক্তে ভেজা 

রাজপথের ইশতেহার।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers