রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

সাহিত্য
  >
কবিতা

চরু হকের কবিতাগুচ্ছ

চরু হক জুলাই ৩১, ২০২৬, ১২:৪৬:৫৬

143
  • চরু হকের কবিতাগুচ্ছ

আঃ আরণ্যমন

 

হিজলের বনে আমি একদিন একরাত

হিজল কুসুম,

নগরের মাঝে আমি একদিন একরাত

নাগরিক ধুলো।

কুঁড়ে কিংবা বস্তিতে একদিন একরাত

যন্ত্রণার জন্ম হয়

যন্ত্রণার মৃত্যু হয়

যন্ত্রণার বেঁচে থাকা হয়—

তবু ওরা পথ চলে

বিষণ্ণ গোলাপ তবু ফোটে।

 

অর্কেস্ট্রা

এত মেরুগান কেন ভেসে আসে হিম সুবাতাসে

এত কান্না এত আলিঙ্গন?

এত বন্যা, এত ব্যথার আরতি?

পাথরে ফুটলো ফুল

অতঃপর স্তব্ধ হলো লোকালয়

স্তব্ধ এই শুকতারা অন্ধকারে বাঁশি হয়ে বাজে

অন্ধকারে চুপিসারে মৃত্যু ঘুম যায়।

 

ঘুম যায়

 

ঘুম যাও দূর রাজকন্যা

আরো আরো তুফান আসুক

আরো কিছু নিখাদ আবেগ

জগতের পরিধি দেখুক।

 

দেখে যাও স্নিগ্ধ চোখে মায়া

দেখে যাও নিষ্পাপ ফুলেরা

কেমন অমন পিষে যায়

কেমন অমন মিশে যায়

 

অন্ধকারে.....

 

পান্নার মতোন অশ্রু ঝরে.....

 

সুনসান ঘুমপুরী

দূর রাজকন্যা যে কোথায়।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers